নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাহিত্য ও সহযোগী ক্লাবগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিন ব্যাপী বই মেলায় নোবিপ্রবি ছাত্রদলের বুক শপ ‘কমল পুতুল বই ঘর’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন-অর-রশিদ আজাদ, সদস্য(দপ্তর দায়িত্ব প্রাপ্ত) রবিউল হাসান পলাশ, নোবিপ্রবি সাদা দলের সভাপতি ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার 















