ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নবনির্বাচিত বিএনপিপন্থী জেলা আইনজীবী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে বিএনপিপন্থী নবনির্বাচিত জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দের সাথে এই মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে গোপালগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ সামছুল হক সহ জেলা আদালতের সকল স্তরের বিজ্ঞ বিচারক এবং আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

​পরিচিতি সভায় বিজ্ঞ বিচারকবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এবং ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ রেজাউল করিম।

​বক্তব্যে বিচারকবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারপ্রার্থী মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

​আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি কাজী আবুল খায়ের, সহ-সভাপতি মোঃ ফরহাদ মোল্লা, সহ-সভাপতি মোঃ মঈনুল হাসান মৃধা এবং সাধারণ সম্পাদক এন্তেখাফ আলম সেলিম।

​নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আদালতের মর্যাদা রক্ষা এবং বিচার ব্যবস্থার সার্বিক উন্নয়নে বিচারকবৃন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তারা বারের সকল আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

​উল্লেখ্য, গত ২৩ মে ২০২৬ তারিখে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির এই কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সকল ১৬ টি পদে বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে নবনির্বাচিত বিএনপিপন্থী জেলা আইনজীবী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ১১:৪৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬