গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ শহরের হীরাবাড়ি এলাকায় একটি বাসার গ্যারেজ থেকে ইয়ামাহা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ১১ মে সোমবার আনুমানিক সকাল ৭টার দিকে দুইজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে।
চুরি হওয়া মোটরসাইকেলটি ছিল Yamaha ব্র্যান্ডের R15 M মডেলের। যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল ৬২-২০০৭। মোটরসাইকেলটির চেসিস নম্বর ME1RG6728N0027891 এবং ইঞ্জিন নম্বর G3N4E0338009।
ভুক্তভোগী রনি মৃধা জানান, বাসার নিচে গ্যারেজে মোটরসাইকেলটি রাখা ছিল। সকালে গ্যারেজে গিয়ে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আশপাশের সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানা যায়, দুইজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানা গেছে। মোটরসাইকেলটির সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী রনি।
মোঃ আবিদ হাসান মুছা 









