ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনসিসি দিবস উপলক্ষে সুন্দরবন রেজিমেন্টের প্রীতিভোজ আয়োজন

বাংলাদেশ  ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক বিএনসিসি দিবস উদযাপন উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

গত ১১ মে (মঙ্গলবার) ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখায় অনুষ্ঠিত রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প-২০২৬ (০২) চলাকালীন ক্যাডেটদের নিয়ে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান (পদাতিক), ফ্লোটিলা কমান্ডার লেফটেন্যান্ট তানজীম জামান তাইন (বিএন), রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট মো. আল নাফিউর রহমান, ক্যাম্প অ্যাডজুট্যান্ট পিইউও মো. আলমগীর হোসেন এবং ক্যাম্প কমান্ডার বিএনসিসিও লেফটেন্যান্ট মো. আলাউদ্দিন। এছাড়াও বিভিন্ন কলেজের পিইউও, সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান বলেন, এবারই প্রথমবারের মতো বিএনসিসি দিবস পালন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

বিএনসিসি দিবস উপলক্ষে সুন্দরবন রেজিমেন্টের প্রীতিভোজ আয়োজন

সর্বশেষ আপডেট : ০৮:০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬