নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ
“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ মোহাম্মদ সামছুল হকের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান, সিনিয়র জেলা জজ সৈয়দ আরাফাত হোসেন, স্পেশাল পিপি তৌফিকুল ইসলাম, জিপি এম এ আলম সেলিম, জিপি আবুল খায়েরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভায় জেলা দায়রা জজ মোহাম্মদ সামছুল হক লিগ্যাল এইডের গুরুত্ব, কার্যক্রম ও সাধারণ মানুষের জন্য এর সুফল বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
স্টাফ রিপোর্টার 









