ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের দৌড়ে এগিয়ে সাইফুল ইসলাম

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে শীর্ষ নেতৃত্ব ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

জেলা ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে সমর্থন ও ইতিবাচক আলোচনা জোরালোভাবে দেখা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা যায়, সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সাইফুল ইসলাম সংগঠনকে মাঠপর্যায়ে সক্রিয় ও সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনে একাধিকবার নির্যাতন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখায় তিনি তৃণমূল নেতাকর্মীদের কাছে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে জেলা ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মাঠপর্যায়ে নেতৃত্ব দেওয়ায় তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। গোপালগঞ্জের তিনজন সংসদ সদস্যের অত্যন্ত আস্থাভাজন হিসেবেও তার ব্যাপক পরিচিতি রয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানান।

জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক ছাত্রদল নেতার মতে, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সাইফুল ইসলামের মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্ব প্রয়োজন। তাদের বিশ্বাস, তার নেতৃত্বে গোপালগঞ্জ জেলা ছাত্রদলে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।

তৃণমূল নেতাকর্মীরাও আসন্ন নেতৃত্ব নির্বাচনে অভিজ্ঞ, ত্যাগী ও সংগঠনমুখী নেতাকে মূল্যায়নের দাবি জানাচ্ছেন, যেখানে সাইফুল ইসলামকে সামনে রাখা হচ্ছে জোরালোভাবে।

গোপালগঞ্জ প্রতিনিধি
০১৫১৮৪৮৩৪৫২

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

গোপালগঞ্জ ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের দৌড়ে এগিয়ে সাইফুল ইসলাম

সর্বশেষ আপডেট : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬