ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুশিক্ষা ও সবুজ ভবিষ্যতের বার্তা নিয়ে কুষ্টিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

কুষ্টিয়ায় কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, যেখানে শিক্ষা ও পরিবেশ দুই বিষয়কেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় কুষ্টিয়া রাইফেল ক্লাব অডিটোরিয়ামে কুষ্টিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য সুশিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার আলোয় আলোকিত মানুষই পারে সমাজকে দুর্নীতিমুক্ত ও মানবিক করে তুলতে। তিনি নতুন প্রজন্মকে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

পরিবেশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। গাছের চারা বিতরণের মতো উদ্যোগকে তিনি সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুহুল আমিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম-উল হাসান অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তি তুলে দেওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

সুশিক্ষা ও সবুজ ভবিষ্যতের বার্তা নিয়ে কুষ্টিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

সর্বশেষ আপডেট : ০৫:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬