ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন বরগুনা সদর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৬:৪৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১১১ বার দেখেছেন

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, বরগুনা:

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে মাওলানা মুফতী ইদ্রিসুর রহমানকে সভাপতি, এইচ এম আহামাদুল্লাহকে সেক্রেটারি এবং হাফেজ মাওলানা মুফতী সাব্বীর আহমাদকে সাংগঠনিক সম্পাদক করে নতুন এই কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি মাওলানা মুফতী ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এইচ এম আহমাদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতী মিজানুর রহমান কাসেমী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুশ শাকুর।

প্রধান অতিথি মুফতী মিজানুর রহমান কাসেমী নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় তিনি আগামী দিনে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে এবং দেশ, মানবতা ও ইসলামের খেদমতে নতুন কমিটিকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

ইসলামী আন্দোলন বরগুনা সদর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ

সর্বশেষ আপডেট : ০৬:৪৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬