ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখী মেলার আড়ালে খুরুশকুলে অবৈধ ‘বলি খেলা, ৬ লাখ টাকায় বিক্রির অভিযোগ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ১নং ওয়ার্ডে বৈশাখী মেলার নাম ভাঙিয়ে অনুমোদনহীন, বলি খেলা আয়োজনের অভিযোগ উঠেছে। আগামী ১৬ ও ১৭ এপ্রিল দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেলা আয়োজনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ আগেভাগেই প্রায় ৬ লাখ টাকার বিনিময়ে জোয়ার আসর বসানোর জন্য পুরো আয়োজনটি একটি পক্ষের কাছে বিক্রি করে দিয়েছেন।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন, মেলা কমিটির সভাপতি সিরাজুল মোস্তফা, ইমতিয়াজ আহমেদ, রবিউল আলম ও তার সহযোগী রবিউল আলম (টু)। এছাড়া স্থানীয়ভাবে আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের দায়িত্বশীল হিসেবে পরিচিত সরোয়ার কামাল, নুরুল আফসার ও এনায়েতুল্লাহ বাবুলের নামও আলোচনায় রয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, কক্সবাজার এলাকায় ইতোমধ্যে মাদক, বিশেষ করে ইয়াবা ও অনলাইন জুয়ার বিস্তার ঘটেছে। এর মধ্যে বৈশাখী মেলার মতো সাংস্কৃতিক আয়োজনের আড়ালে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা সামাজিকভাবে ক্ষতিকর।

তাদের মতে, এসব কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে বিপথগামী করছে এবং সামাজিক অবক্ষয় বাড়াচ্ছে।

এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

বৈশাখী মেলার আড়ালে খুরুশকুলে অবৈধ ‘বলি খেলা, ৬ লাখ টাকায় বিক্রির অভিযোগ

সর্বশেষ আপডেট : ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬