ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ যুবক আটক ।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ভারতীয় গাঁজাসহ মো. শুকুর আলী (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে মহিষকুন্ডি বিওপির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে তাকে আটক করে। আটককৃত শুকুর আলী উপজেলার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে একটি দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে সীমান্ত মেইন পিলার ১৫৩/৬ থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে ডাংমড়কা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় শুকুর আলীকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ৫০০ টাকা। অভিযানে অংশ নেন ল্যান্স নায়েক মো. আরিফ, সিপাহী অনিমেষ ও সিপাহী মো. মাসুদ কিবরিয়াসহ বিজিবির অন্যান্য সদস্যরা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের টহল ও অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ যুবক আটক ।

সর্বশেষ আপডেট : ০৭:১৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬