বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা। সংগঠনটির পক্ষ থেকে এক অসহায় অটোরিকশা চালকের মাঝে একটি অটোরিকশা উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ওই চালকের হাতে অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়। চাবি হস্তান্তর করেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা এ কে এম ফকরুদ্দিন রাজি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মো. আব্দুল মালেক, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা এ কে এম আবু ইউসুফ, ডা. মো. ইব্রাহীম দেওয়ান, মুন্সীগঞ্জ পৌরসভার আমির মাওলানা এইচ এম বায়েজিদ, সদর উপজেলা সেক্রেটারি মো. মজনু দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য।
মাওলানা ফকরুদ্দিন রাজি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শফিকুল ইসলাম (মুন্সিগঞ্জ প্রতিনিধি) 









