ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর উস্কানিতে ছুরিকাঘাত, মিঠাপুকুর থেকে দম্পতি গ্রেপ্তার ‎।

‎সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি চৌকস আভিযানিক দল সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেল ৫টা ৪০ মিনিটে মিঠাপুকুর থানার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় অভিযান চালায়।

‎এসময় জনৈক রুবেলের বাড়ি থেকে মো. মমিন মিয়া (৪২) ও তার স্ত্রী মোছা. সুইটি বেগম (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার মমিন মিয়া রংপুর মহানগরের কোতোয়ালী থানার রবার্টসনগঞ্জ তাঁতীপাড়া এলাকার মৃত মুসলিমের ছেলে এবং সুইটি বেগম মৃত রহিম মিয়ার মেয়ে।

‎র‌্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার আগের দিন (৮ এপ্রিল) সুইটি বেগম তার মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে ভিকটিম রাকিবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরে তিনি মোবাইল ফোনে স্বামী মমিন মিয়াকে বিষয়টি জানিয়ে উস্কানি দেন।

‎এরই ধারাবাহিকতায় পরদিন রাকিবকে দেখতে পেয়ে মমিন মিয়া বাড়ি থেকে ছুরি এনে তাকে আঘাত করে।

‎ঘটনার পরপরই র‌্যাব অভিযান চালিয়ে জড়িত ওই দম্পতিকে গ্রেপ্তার করে।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

স্ত্রীর উস্কানিতে ছুরিকাঘাত, মিঠাপুকুর থেকে দম্পতি গ্রেপ্তার ‎।

সর্বশেষ আপডেট : ১০:২১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬