ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লামা পৌরসভার সড়কে কাজ শেষ না হতেই ফাটল, পরিদর্শনে প্রশাসন

বান্দরবান জেলার লামা উপজেলার লামা পৌরসভায় চলমান সড়ক উন্নয়ন কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, নতুন নির্মাণাধীন সড়কের কিছু অংশে কাজ চলমান অবস্থাতেই ফাটল দৃশ্যমান হচ্ছে। এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়।

এরই প্রেক্ষিতে আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন লামা এলজিইডি’র প্রকৌশলী জনাব মোঃ আবু হানিফ এবং লামা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ মঈনউদ্দিন মহোদয়।

পরিদর্শনকালে তারা সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কোথায় কোথায় ফাটল সৃষ্টি হয়েছে তা পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত স্থানীয় জনগণ ফাটল দেখা দেওয়ার বিষয়টি তাদের নজরে আনেন এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। তারা কাজের অগ্রগতি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে লামায় কর্মরত সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা অব্যাহত রয়েছে এবং দ্রুত সমাধানের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

লামা পৌরসভার সড়কে কাজ শেষ না হতেই ফাটল, পরিদর্শনে প্রশাসন

সর্বশেষ আপডেট : ১২:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬