ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সিগঞ্জের পুলিশ সুপারের মাদকবিরোধী কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক সফল অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে মুন্সিগঞ্জ সদর থানার ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকাল ৩টা ৩০ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস টিম ডিঙ্গাভাঙ্গা জামে মসজিদের সামনের পাকা রাস্তার ওপর অবস্থান নিয়ে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ডিঙ্গাভাঙ্গা এলাকার ইসমাইল মন্ডলের ছেলে পীর মোহাম্মদকে (৪৫) আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​জেলা ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে জেলায় এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সর্বশেষ আপডেট : ০৩:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬