ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ কোটি টাকার মা/দ/ক ধ্বংস, সীমান্তে কঠোর বার্তা দিল কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি।

কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে মিরপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক বিনষ্ট করা হয়।

বিজিবি সূত্র জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুরের গাংনী সীমান্তে ধারাবাহিক অভিযানে এসব মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৯৯৫ টাকা।

মাদক ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান। এছাড়া কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসান এবং ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। তিনি জানান, এসব অভিযানের মাধ্যমে বড় বড় মাদক চালান আটক করা সম্ভব হচ্ছে, যা মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি হিসেবে বিস্তার লাভ করছে, তাই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি।

বিজিবি জানায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল, গাঁজা, হেরোইন, ইয়াবা, এলএসডি ও কোকেনসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদক অন্তর্ভুক্ত ছিল।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

৩১ কোটি টাকার মা/দ/ক ধ্বংস, সীমান্তে কঠোর বার্তা দিল কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি।

সর্বশেষ আপডেট : ০৪:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬