ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

অদ্য ০৮ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে বান্দরবান জেলার লামা থানাধীন ‘সরকারি মাতামুহুরি কলেজ’-এ শিক্ষার্থীদের মাঝে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, জুয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।

সেমিনারে সাইবার বুলিং, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, অনলাইন প্রতারণা, ভুয়া আইডি, হ্যাকিং, জুয়া, ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্য সুরক্ষা, এবং সাইবার সিকিউরিটি সংক্রান্ত আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীদের অনলাইনে সচেতন আচরণ, ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা এবং সন্দেহজনক কোনো কার্যক্রম দেখা গেলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর হলেও সচেতনতার অভাবে অনেকেই সাইবার অপরাধের শিকার হচ্ছেন। তাই নিরাপদ থাকতে প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীলতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।

সেমিনারে অনলাইন প্রতারণার শিকার একজন ভুক্তভোগী তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, এই সেমিনারটি আগে হলে হয়তো আমি প্রতারণার শিকার হতাম না।

উক্ত সেমিনারে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০১:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬