ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‎গণভোটের ফলাফল দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

‎সোমবার (৬ এপ্রিল) বিকেলে নগরীর টাউন হল চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

‎মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। পরে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

‎প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম শাকিল বলেন, গণভোটের প্রশ্নে জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়েছে। গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

‎তিনি আরও বলেন, বিএনপি নিজেদের আওয়ামী লীগের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলেও কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে। “জনগণের বিশ্বাস ভঙ্গ করে কেউ দীর্ঘদিন টিকে থাকতে পারে না, উল্লেখ করে তিনি বলেন, জনরায়ের বিরুদ্ধে গেলে রাজনৈতিক পরিণতি কঠিন হতে পারে।

‎রেজাউল করিম শাকিল বলেন, জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটেছে। এ প্রজন্মের তরুণরাই আগামী কয়েক দশক দেশের রাজনীতিতে নেতৃত্ব দেবে। তাদের ভাবনা-চিন্তা উপেক্ষা করলে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়তে হবে।

‎সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব জনমনে ক্ষোভ তৈরি করছে। দ্রুত জনরায়ের প্রতিফলন না ঘটালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

‎সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, জনরায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো রাজনৈতিক দলের জন্য শুভ নয়। অতীতে জনমত উপেক্ষার নেতিবাচক পরিণতির উদাহরণও তুলে ধরেন তারা।

‎এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির রংপুর জেলা সভাপতি হামিদুল ইসলাম, সেক্রেটারি হানিফুর রহমান স্বাধীন, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মাহমুদুল হক মাসুমসহ মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎বিক্ষোভ কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সর্বশেষ আপডেট : ০৫:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬