ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলমুক্ত এসএসসি নিশ্চিতে কুষ্টিয়ায় কেন্দ্র পরিদর্শনে যশোর বোর্ড।

আসন্ন এসএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কুষ্টিয়ার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল।

শনিবার দিনব্যাপী ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন তারা। পরিদর্শনের সময় কেন্দ্রগুলোর প্রস্তুতি, পরীক্ষার পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং নকল প্রতিরোধে গৃহীত পদক্ষেপগুলো খতিয়ে দেখা হয়।

দলের নেতৃত্বে ছিলেন বোর্ডের উপসচিব আমিনুল ইসলাম ও অ্যাকাউন্টস অফিসার হারুনুর রশিদ। বিকেলে তারা দৌলতপুর উপজেলার নাসির উদ্দিন বিশ্বাস উচ্চ বিদ্যালয় এবং দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বোর্ড কর্মকর্তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের তদারকি কার্যক্রম পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

নকলমুক্ত এসএসসি নিশ্চিতে কুষ্টিয়ায় কেন্দ্র পরিদর্শনে যশোর বোর্ড।

সর্বশেষ আপডেট : ০১:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬