শাফিকুজ্জামান সোহেল
স্টাফ রিপোর্টার
রংপুরের মিঠাপুকুর উপজেলার ঈদুলপুর আবাসন প্রকল্পে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেব (৩৮) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ভুক্তভোগী কিশোরী প্রায় দুই সপ্তাহ ধরে নির্যাতনের শিকার হন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানিয়েছেন, অভিযুক্ত বরিশাল বিভাগের বাসিন্দা হলেও স্থানীয় এলাকায় বসবাস করছিলেন। তিনি ভুক্তভোগীর মা আদুরি বেগমের সঙ্গে হোটেলে কাজের সময় পরিচয় থেকে বিয়ে করেছিলেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ১৬ বছর বয়সী কিশোরী বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে প্রথম ধর্ষণের শিকার হন। পরবর্তীতে একাধিকবার একইভাবে নির্যাতিত হন।
ভুক্তভোগীর মা বলেন, “আমার মেয়ের ওপর যে পাশবিক নির্যাতন হয়েছে, তার দৃষ্টান্তমূলক বিচার চাই।”
ওসি নুরুজ্জামান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 









