“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার— সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলা পরিষদের হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মঈদ উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যা শিশুদের সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে একযোগে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সিসিএম গ্রুপের সদস্যসহ বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যা শিশুদের অধিকার সুরক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান
ঢাকা
,
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” শ্লোগানে লামায় আন্তর্জাতিক নারী দিবস পালন
-
নজরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ - সর্বশেষ আপডেট : ১০:৫০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- ২২৩ বার দেখেছেন
অধিক পঠিত










