ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বাৎসরিক ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ রাশেদ মাহমুদ,ক্যাম্পাস প্রতিনিধি

বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (নোবিপ্রবি)-এর উদ্যোগে আজ সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাৎসরিক ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সমাজকর্ম বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন এবং সাধারণ সম্পাদক ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী মিজানুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধান, পরিকল্পনা ও নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। পরে সম্মিলিতভাবে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও এই আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও কিশোরগঞ্জ—এই চারটি জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি ক্যাম্পাসে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বাৎসরিক ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০৫:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬