ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় তালিকায় নোবিপ্রবির দাপট: ইউজিসি পিএইচডি স্কলারশিপে ৫ শিক্ষক মনোনীত

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৮:৩৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৪ বার দেখেছেন

রাশেদ মাহমুদ,ক্যাম্পাস প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘোষিত পিএইচডি স্কলারশিপ প্রোগ্রাম ২০২৫–২০২৬-এ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মোট ৬৫ জন শিক্ষক ও গবেষক মনোনীত হয়েছেন। প্রকাশিত চূড়ান্ত তালিকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর পাঁচজন শিক্ষক স্থান পেয়েছেন।

মনোনীত নোবিপ্রবির শিক্ষকরা হলেন— উম্মে হাবিবা, সহযোগী অধ্যাপক, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস; কাজী ইশরাত আনজুম, সহকারী অধ্যাপক, কৃষি বিভাগ; নাজিয়া ফেরদৌস, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ; মো. সোহানুজ্জামান, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ; এবং মো. জনি মিয়া, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ।

ইউজিসির নীতিমালা অনুযায়ী নির্বাচিত গবেষকরা স্কলারশিপের আওতায় মাসিক ৪০ হাজার টাকা ভাতা এবং গবেষণা ব্যয় বাবদ নির্ধারিত অনুদান পাবেন। স্কলারশিপের মেয়াদ সর্বোচ্চ তিন বছর। নির্ধারিত সময়ের মধ্যে গবেষণা কার্যক্রম সম্পন্ন করে পিএইচডি ডিগ্রি অর্জন, নিয়মিত অগ্রগতি প্রতিবেদন দাখিল এবং আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রকাশের শর্তও রয়েছে।

প্রকাশিত তালিকা পর্যালোচনায় দেখা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এতে স্থান পেয়েছেন। এর মধ্যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়–এর একাধিক শিক্ষক ও গবেষক মনোনীত হয়েছেন। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা তালিকাভুক্ত হয়েছেন।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় পর্যায়ে ৬৫ জনের তালিকায় নোবিপ্রবির পাঁচজন শিক্ষকের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা ও একাডেমিক অগ্রগতির ইতিবাচক প্রতিফলন। এ অর্জন ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টদের আশা।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

জাতীয় তালিকায় নোবিপ্রবির দাপট: ইউজিসি পিএইচডি স্কলারশিপে ৫ শিক্ষক মনোনীত

সর্বশেষ আপডেট : ০৮:৩৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬