ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে নোবিপ্রবি সাদা দলের শুভেচ্ছা ও অভিনন্দন

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৪ বার দেখেছেন

নোবিপ্রবি প্রতিনিধি- মোঃ রাশেদ মাহমুদ

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারী) নোবিপ্রবি সাদাদলের সভাপতি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. মোঃ জাহাঙ্গীর সরকার ও সাংগঠনিক সম্পাদক ড. আবদুল কাইয়ুম মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সাদাদলের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে গঠিত এই নতুন সরকারকে আমরা সাধুবাদ জানাই।

আমরা আশা করি যে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘদিনের হারানো গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা এবং আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনই হবে এই সরকারের মূল লক্ষ্য। একইসঙ্গে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য নতুন মন্ত্রিসভা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে

বলে আমাদের প্রত্যাশা। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বাজারমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এই সরকার অগ্রণী ভূমিকা পালন করবে।

নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবে এই সাফল্য জাতির জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমরা আশা করি, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মর্যাদা ও স্বায়ত্তশাসন অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর থাকবে। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে নতুন মন্ত্রিসভা ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে নোবিপ্রবি সাদা দল মনে করে। আমরা বিশ্বাস করি, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। বিশেষ করে শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কার্যকর পদক্ষেপের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে আপনার সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা।

সর্বশেষ নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন সাদা দলের নেতৃবৃন্দরা।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে নোবিপ্রবি সাদা দলের শুভেচ্ছা ও অভিনন্দন

সর্বশেষ আপডেট : ০২:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬