ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা নেই দাবি, সুষ্ঠু ভোটে প্রশাসনের নিরপেক্ষতার প্রশংসা

গোপালগঞ্জ-২ আসনে সুষ্ঠু ভোটের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাইলেন স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের বিসিক ব্রিজ সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচনের দিন পর্যন্ত সাংবাদিকদের সজাগ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “২১ তারিখে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত আমি কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। তফসিল ঘোষণার পর গোপালগঞ্জে আসার পরও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাংবাদিকদের সক্রিয় উপস্থিতি এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার কারণে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে।”

কামরুজ্জামান ভূইয়া আরও বলেন, “সাংবাদিকদের ক্যামেরা সচল থাকায় কেউ অন্যায় করার সুযোগ পাচ্ছে না। ক্যামেরা বন্ধ থাকলে অনেকেই নির্বাচনকে নষ্ট করার চেষ্টা করতে পারত। উপজেলা নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি অন্যায় কাজের সঙ্গে জড়িত নই এবং অন্যায়কে প্রশ্রয় দেই না। তাই নির্বাচনের দিন পর্যন্ত মোবাইল ও ক্যামেরা সচল রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। কোথাও কোনো অন্যায় ঘটলে তা প্রতিরোধে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”

তিনি সাংবাদিকদের কাছে নিজের জন্য দোয়া চেয়ে বলেন, “আপনারা আমার ভাই, আশা করি ভোটাররাও আমার পাশে থাকবে। ভোটের দিন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।”

সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রার্থীর নির্বাচনী নেতাকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা নেই দাবি, সুষ্ঠু ভোটে প্রশাসনের নিরপেক্ষতার প্রশংসা

গোপালগঞ্জ-২ আসনে সুষ্ঠু ভোটের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাইলেন স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া

সর্বশেষ আপডেট : ১২:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬