ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডা. কে. এম বাবরের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
২৭ জানুয়ারি, ২০২৬।

গোপালগঞ্জ–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. কে এম বাবরের সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের ১৩ নম্বর ওয়ার্ডের সিও অফিস সংলগ্ন এলাকায় এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ও চিকিৎসক ডা. কে এম বাবর এলাকার স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, গোপালগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। একজন চিকিৎসক হিসেবে এই সংকট তিনি খুব কাছ থেকে দেখেছেন। ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে গোপালগঞ্জের প্রতিটি মানুষের জন্য আধুনিক, সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করবেন তিনি। কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে অবহেলার শিকার না হয়, সে লক্ষ্যে একটি সমন্বিত ও আধুনিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন নেতাকর্মীদের নির্বাচনী মাঠে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘদিনের দুঃশাসন ও অধিকারহীনতার অবসান ঘটাতে ডা. কে এম বাবরের বিজয় নিশ্চিত করতে হবে। গোপালগঞ্জ–২ আসনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা প্রতিহত করার শক্তি কারও নেই। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সহসভাপতি শেখ হাফিজুর রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, ডা. কে এম বাবর একজন সজ্জন, শিক্ষিত ও জনবান্ধব প্রার্থী। তাঁর নেতৃত্বে গোপালগঞ্জ–২ আসনে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্লোগানে পুরো সিও অফিস এলাকা মুখর হয়ে ওঠে। সভা শেষে নেতৃবৃন্দ স্থানীয় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

গোপালগঞ্জে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডা. কে. এম বাবরের প্রতিশ্রুতি

সর্বশেষ আপডেট : ০৩:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬