ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১২:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২২২ বার দেখেছেন

স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ

মোঃ আবিদ হাসান মুছা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
রোববার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পাটগাতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঘিয়ারকুল গ্রামে কৃষক নাজমুল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি আব্দুর শুকুর আলীর ছেলে।
ক্ষতিগ্রস্ত নাজমুল শেখ জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি তার ছোট ছেলেকে নিয়ে কোনোমতে ঘর থেকে বের হতে সক্ষম হন। ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে।
পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বেদার উদ্দিন জানান, এ ঘটনায় আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আগুনের কবল থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
এই ঘটনায় সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক সরকারের আর্থিক সহায়তা কামনা করেছেন। স্থানীয়রা জানান, প্রশাসন ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে পরিবারটি পুনরায় মাথা গোঁজার ঠাঁই পেতে পারে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা

সর্বশেষ আপডেট : ১২:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬