ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদী-নাতিসহ তিনজনের মৃত্যু

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২২১ বার দেখেছেন

স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ

মোঃ আবিদ হাসান মুছা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুতের তার দিয়ে তৈরি বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদী-নাতিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে সজীব সিকদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মীর সাজেদুর রহমান জানান, বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য সজিব সিকদারের বাড়ির পাশে বিদ্যুতের তার দিয়ে একটি বেড়া তৈরি করা হয়েছিল।

তিনি আরও জানান, ওই বেড়ায় বিদ্যুৎ লাইনের লিকেজ থাকায় প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে ছুটে গেলে তার দাদী রাহেলা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী ইরান সিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

গুরুতর আহত অবস্থায় সাইফানকে স্থানীয়দের সহায়তায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় তেঁতুলিয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদী-নাতিসহ তিনজনের মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬