স্টাফ রিপোর্টার
শফিকুজ্জামান সোহেল
রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস ও প্রদীপ লালকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার হওয়া এবি পার্টির নেতার নাম ইউনুস আলী (৩২)। তিনি এবি পার্টির তারাগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব। আটককৃত ইউনুস আলীর বাড়ি সয়ার ইউনিয়নের মামুনপাড়া গ্রামে।
জানা যায়, গত বছরের ১০ আগস্ট রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত সাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রুপলাল-প্রদীপ লাল হত্যা মামলায় ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন তথ্য বিশ্লেষণ, ভিডিও ফুটেজ ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মিলিয়ে দেখা গেছে, ঘটনার সঙ্গে ইউনুস আলী জড়িত। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুরের ছরান বালুয়া এলাকা থেকে আসা ভাগনির স্বামী প্রদীপ লালকে নিয়ে ভ্যানে বাড়ি ফিরছিলেন রূপলাল দাস। পথে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে তাদের গতি রোধ করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। একপর্যায়ে প্রদীপের কাছে থাকা কালো ব্যাগ তল্লাশি করে একটি পানীয়ের বোতল ও ওষুধ পাওয়া যায়। ঢাকনা খোলার পর দুর্গন্ধে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে উত্তেজিত জনতা রূপলাল ও প্রদীপ লালকে স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে নিয়ে পিটুনি দেন। একপর্যায়ে তাদের উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রূপলালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে প্রদীপ লালের মৃত্যু হয়।
ঢাকা
,
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গণপিটুনিতে দুইজনকে হত্যা মামলায় এবি পার্টির নেতা গ্রেপ্তার
-
স্টাফ রিপোর্টার - সর্বশেষ আপডেট : ০৫:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- ২১৬ বার দেখেছেন
অধিক পঠিত










