মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধি
আজ শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফুলছড়ি ক্যাম্পের আর্মি ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং পিআইও (PIO)।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামো পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে আসন্ন গণভোট বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়।
এসময় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এছাড়া এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ও গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় করা হয়। সভায় নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং দায়িত্ব পালনে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
কর্তৃপক্ষ জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও গণভোট নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢাকা
,
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফুলছড়িতে গণভোট ও নির্বাচন প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন
-
স্টাফ রিপোর্টার - সর্বশেষ আপডেট : ০৫:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- ২২৩ বার দেখেছেন
অধিক পঠিত










