ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ সুপার

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৫:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২১২ বার দেখেছেন

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
অদ্য ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে বান্দরবান পার্বত্য জেলার লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন বান্দরবান জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ফাঁড়ির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।
এসময় তিনি বিশেষভাবে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা সৃষ্টি ও জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ সুপার

সর্বশেষ আপডেট : ০৫:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬