ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা: রংপুরে বেরোবি কেন্দ্রে আটক ১

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১১:০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২৫০ বার দেখেছেন

স্টাফ রিপোর্টার
‎শফিকুজ্জামান সোহেল

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের (সামাজিকবিজ্ঞান ও কলা অনুষদ) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিনব চেষ্টার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

‎শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে প্রবেশের সময় জি এম সারোয়ার আহমেদ নামে ওই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয়টির প্রক্টোরিয়াল টিম।

‎তল্লাশির সময় ওই পরীক্ষার্থীর কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি পকেট রাউটার উদ্ধার করা হয়। আটকের পরপরই তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সন্দেহ হওয়ায় সারোয়ারকে তল্লাশি করা হয়। এসময় তার কাছে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। যদিও প্রাথমিক তদন্তে কোনো বড় চক্রের সাথে তার সম্পৃক্ততা মেলেনি, তবে অসদুপায় অবলম্বনের চেষ্টা করায় তাকে পরীক্ষা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।” তিনি আরও জানান, পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেল ও ভ্রাম্যমাণ আদালত বসে তার বিরুদ্ধে চূড়ান্ত আইনগত সিদ্ধান্ত গ্রহণ করবে।

‎এদিকে এ বিষয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। তিনি বলেন, “পরীক্ষাকেন্দ্রে কোনো শিক্ষার্থী অবৈধ কিছু বহন করলে বা জালিয়াতির চেষ্টা করলে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কেন্দ্রের বাইরে কোনো অপরাধ সংঘটিত হলে সেটি প্রচলিত আইনের আওতায় আসবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা পুলিশ—দুই মাধ্যমেই এই অপরাধের বিচার নিশ্চিত করা সম্ভব।”

‎বর্তমানে অভিযুক্ত শিক্ষার্থী পুলিশি হেফাজতে রয়েছে। রাবি ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং এ ধরনের জালিয়াতি রোধে কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা: রংপুরে বেরোবি কেন্দ্রে আটক ১

সর্বশেষ আপডেট : ১১:০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬