ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত, গুরুতর আহত

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৯:৩২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২২৩ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার উত্তর ভাঙ্গামোর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মোজাম মন্ডল (২৫) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের নায়েব মন্ডলের ছেলে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে গ্রামের একটি জমিতে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় মোজাম মন্ডলকে তাৎক্ষণিকভাবে রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, পূর্ব বিরোধের জের ধরেই দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত, গুরুতর আহত

সর্বশেষ আপডেট : ০৯:৩২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬