ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৯:৩০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২১৯ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ রবিউল ইসলাম পলাশ (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (আজ) সকাল আনুমানিক ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার চারমাথা মোড় এলাকায়, পুরাতন মায়ামনি মিষ্টান্ন ভান্ডারের সামনে রংপুর–বগুড়া মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই (নিঃ) মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় রংপুর থেকে রাজশাহীগামী ‘সিফাত স্পেশাল পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস (রেজিঃ রংপুর মেট্রো-ব-১১-০০০৩) থামিয়ে তল্লাশি করা হয়। বাসটির J-4 নম্বর সিটে বসা যাত্রী রবিউল ইসলাম পলাশকে সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তার শরীরে ফিটিং অবস্থায় রাখা সাদা পলিথিনে মোড়ানো ২ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম পলাশ পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া গ্রামের খোকন মোল্লার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সর্বশেষ আপডেট : ০৯:৩০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬