ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৩:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২৩৩ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে এক কেজি শুকনা গাঁজাসহ আরিফুল ইসলাম ওরফে আরিফ (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত গাইবান্ধা সদর থানাধীন লক্ষ্মীপুর ইউনিয়নের হাটলক্ষিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।

অভিযান চলাকালে হাটলক্ষিপুর বাজারের মাসুম কসমেটিক্স দোকানের সামনে চৌরাস্তা গামী পাকা সড়কে একটি নাইট রাইডার (KNIGHT RIDER) নামীয় লাল রঙের বাইসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় বাইসাইকেলের দুই চাকার টায়ারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো সাদা পলিথিন ও স্কচটেপে মোড়ানো ৫০০ গ্রাম করে মোট এক কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গাঁজা বহনে ব্যবহৃত নাইট রাইডার নামীয় লাল রঙের বাইসাইকেলসহ মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নাওডাঙ্গা (নাওডাঙ্গা হাই স্কুল সংলগ্ন) এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ রমজান আলী ও মাতা মোছা: আয়েশা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক স্থানীয় বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা এবং ব্যবহৃত বাইসাইকেলের মূল্য প্রায় ১০ হাজার টাকা। উদ্ধারকৃত মোট আলামতের মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামতের নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয় এবং অবশিষ্ট গাঁজা যথাযথভাবে সংরক্ষণ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা দায়েরের জন্য গাইবান্ধা সদর থানায় এজাহার দাখিল করা হয়েছে।

মামলাটির তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় কর্তৃক সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

সর্বশেষ আপডেট : ০৩:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬