জাওয়ান উদ্দিন, কক্সবাজার
ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়া ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়।
১৬ জানুয়ারী (শুক্রবার) বিকেলে মাইজ পাড়া মাদ্রাসা সংলগ্ন মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলা উদ্বোধন করেন- স্থানীয় ওয়ার্ড মেম্বার বজলুর রশিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,বিএনপি নেতা হামিদুল হক, মেম্বার আমির হোসেন, মোবারক, স্থানীয় সমাজকর্মী আবদু রহমান,আমান উল্লাহ
সহ অনেকে।
টুনামেন্ট কমিটির রুপায়ন ইসলামসহ অন্যরাও অংশ নেন। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা দেখতে এসেছেন স্থানীয়সহ দুরদুরান্তের দর্শকরা।
এ ফাইনাল খেলায় মাইজ পাড়া প্রবাসী জিহাদ ফুটবল একাদশকে পরাজিত করে পালাকাটা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন।
এ খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন- ক্রীড়া ব্যাক্তিত্ব সাকলাইন মোস্তাক আর রেফারীর দায়িত্বে ছিলেন মিজানুর রহমান। উল্লেখ, এ ফুটবল টুনামেন্ট অর্ধমাস চলেছিল।
স্টাফ রিপোর্টার 









