ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গংগাচড়ায় আলোচিত রবিউল হ/ত্যা মামলায় রহস্য উদঘাটন, ৪ আসামি গ্রেফতার

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৩৯৫ বার দেখেছেন

‎স্টাফ রিপোর্টার
‎শফিকুজ্জামান সোহেল

‎রংপুরের গংগাচড়া মডেল থানার আলোচিত রবিউল ইসলাম হ/ত্যা মামলায় রহস্য উদঘাটন করে অভিযুক্তদের(চারজন) গ্রেফতার করেছে জেলা পুলিশ, রংপুর। এছাড়া আলামত উদ্ধার করে তা জব্দ করা হয়েছে।
‎রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের দিক নির্দেশনায় ও সরাসরি তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর এর সার্বিক সহযোগিতায়, জেলা পুলিশ, রংপুর এর ডিবিসহ বিভিন্ন ইউনিট ও গংগাচড়া মডেল থানা পুলিশ এই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য মাঠে নামে এবং রংপুর জেলা পুলিশের একটি চৌকস টিম ১৪ জানুয়ারী হতে ১৫ জানুয়ারী , ২০২৬ খ্রি. বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে গংগাচড়া মডেল থানার এফআইআর নং-৯, তারিখ- ১৮ ডিসেম্বর, ২০২৫; জি আর নং-৪০০, তারিখ- ১৮ ডিসেম্বর, ২০২৫; ধারা- ৩০২/২০১/৩৪ Penal Code, 1860; মূলে তদন্তে প্রাপ্ত চারজন ‎অভিযুক্তকে গ্রেফতার করে।

অভিযুক্ত ১। মোঃ মিঠু মিয়া (৩০), পিতা-মোঃ আফসার আলী, মাতা-মোছাঃ আমেনা বেগম, সাং-উত্তম মাষ্টার পাড়া, থানা-হাজীর হাট, আরপিএমপি রংপুরকে, ইং ১৪/০১/২৬ তারিখ ১৮.০০ ঘটিকায় আরপিএমপি কোতয়ালী থানাধীন বিসিক মোড় এলাকা হতে গ্রেফতার করে তার দেয়া তথ্যমতে অত্র মামলার অপর তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত ২। মোঃ ইসমাইল হোসেন আবির (২০),পিতা-মোঃ হামিজ উদ্দিন, সাং-উত্তম মাষ্টারপাড়া, থানা-হাজিরহাট, আরপিএমপি, রংপুর কে ইং ১৪/০১/২৬ তারিখ রাত ২২.৩০ ঘটিকায় হাজিরহাট থানাধীন হাসনা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার বিষয়ে গুরত্বপূর্ন তথ্য প্রদান করেন।

‎অতঃপর গাইবান্ধা হতে  তদন্তে প্রাপ্ত আসামী ৩। মোঃ নাসির মিয়া (৪৫),পিতাঃ মৃত-মজিবর রহমান, সাং- ডেভিড কোম্পানী পাড়া, থানা ও জেলাঃ গাইবান্ধাকে ১৫/০১/২৬, ১২.৩৫ ঘটিকার সময় ডেভিড কোম্পানী পাড়া হতে গ্রেফতার করা হয়। এবং আরো তথ্যের ভিত্তিতে মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত অভিযুক্ত ৪।মোঃ লেবু মিয়া (৪০), পিতা- মোঃ কালাম মিয়া, সাং-চক মমরোজপুর (কাজীর বাড়ি), থানা ও জেলা- গাইবান্ধাকে ১৫/০১/২৬ ১৩.২০ ঘটিকার সময় গাইবান্ধা সদর থানাধীন ডাচ বেকারীর মোড় হতে গ্রেফতার পূর্বক সূত্রোক্ত মামলার (Deceased) রবিউল ইসলাম এর চার্জার ব্যাটারী চালিত মিশুক গাড়ী টি উদ্ধার পূর্বক অত্র মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়।

উল্লেখ্য  ভিকটিম রবিউল ইসলামকে গংগাচড়া থানাধীন উত্তর পানাপুকুর, গিরিয়ার পাড় এলাকায় চৌধুরী রাইস মিল হতে পূর্বদিকে অনুমান আধা কিলোমিটার দূরে ফাঁকা দোলার মাঝে কাঁচা রাস্তার মধ্যে মানু ভাঙ্গা কালভার্টের পার্শ্বে ১৬/১২/২০২৫ তারিখ রাত্রি অনুমান-১০:০০ ঘটিকা হইতে অনুমান-১১:০০ ঘটিকার মধ্যে যে কোন সময় তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামী মিঠু মিয়া এবং ইসমাইল হোসেনদ্বয়সহ তদন্তে প্রাপ্ত পলাতক অভিযুক্ত পারভেজ মিয়াসহ অজ্ঞাতনামা অভিযুক্তরা  সূত্রোক্ত মামলার (Deceased) রবিউল ইসলাম এর চার্জার ব্যাটারী চালিত মিশুক গাড়ী ছিনতাই করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে রবিউল ইসলাম কে নৃশংসভাবে হত্যা করে রবিউল ইসলাম এর মৃত দেহ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলে কালভার্টের নিচে ঢুকিয়ে রেখে (Deceased) রবিউল ইসলাম এর চার্জার ব্যাটারী চালিত মিশুক গাড়ী নিয়ে গাইবান্ধা সদর থানাধীন এলাকায় তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী মোঃ লেবু মিয়া, পিতা-মোঃ কালাম মিয়া, সাং-চক মমরোজপুর (কাজীর বাড়ি), থানা ও জেলা- গাইবান্ধা এর সহায়তায় তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী মোঃ নাসির মিয়া,পিতাঃ মৃত-মজিবর রহমান,সাং- ডেভিড কোম্পানী পাড়া, থানা ও জেলা গাইবান্ধা এর নিকট বিক্রয় করে।

‎রংপুর জেলা পুলিশ এর মূল রহস্য উদঘাটন করে, ঘটনাটি ছিল রহস্যজনক, চাঞ্চল্যকর ও ক্লুলেস। উল্লেখ্য পুলিশ সুপার, রংপুর মহোদয়, রংপুর জেলা পুলিশে যোগদান করার পর আরো দুটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, যার দ্রুত রহস্য উদঘাটন পূর্বক মূল অভিযুক্তদের গ্রেফতার করতে সমর্থ হয়েছিলেন তিনি তার বলিষ্ঠ নেতৃত্বে। অন্যদিকে এটি এই মাসের জেলা পুলিশের একটি বড় সাফল্য।

‎এদিকে মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত অভিযুক্তদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। অভিযুক্তরা হত্যার দায় স্বীকার করেছে, মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

গংগাচড়ায় আলোচিত রবিউল হ/ত্যা মামলায় রহস্য উদঘাটন, ৪ আসামি গ্রেফতার

সর্বশেষ আপডেট : ০২:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬