ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ সেগুন কাঠ পাচার রোধে যৌথ অভিযান: জিপসহ কাঠ জব্দ

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:২০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২৩১ বার দেখেছেন

নজরুল ইসলাম : স্টাফ রিপোর্টার (লামা) বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় অবৈধ বনজ সম্পদ পাচার রোধে যৌথ অভিযান চালিয়ে সেগুন গোল কাঠ বোঝাই একটি জিপ গাড়ি জব্দ করেছে বন বিভাগ ও পুলিশ।
গতকাল রাত আনুমানিক ২টার সময় ডলুছড়ি রেঞ্জাধীন সরই বন ক্যাম্পের ৩০৩ নং ডলুছড়ি মৌজা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কেয়াজুপাড়া–লামা সড়কের সরই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশ্বে লিচু বাগান এলাকায় গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
অভিযানে নেতৃত্ব দেন সরই বন ক্যাম্পের বিট কর্মকর্তা আবদুল করিম। অভিযানে সহযোগিতা করে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি। জব্দকৃত জিপ গাড়িটির লট নম্বর–১৯ এবং এতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ পাওয়া যায়।
পরবর্তীতে জব্দকৃত গাড়ি ও কাঠ সরই বন ক্যাম্প অফিসের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

অবৈধ সেগুন কাঠ পাচার রোধে যৌথ অভিযান: জিপসহ কাঠ জব্দ

সর্বশেষ আপডেট : ০২:২০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬