ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও স্বাদের মিলনমেলা পৌষসংক্রান্তি

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৭:৪২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২৩৪ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধি:
উদযাপন করেছে গণ উন্নয়ন কেন্দ্র (GUK)। গ্রামবাংলার পৌষসংক্রান্ত সংস্কৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে তা তুলে ধরার লক্ষ্যে আজ সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান “গ্রামবাংলার পৌষের স্বাদ”।

অনুষ্ঠানে গণ উন্নয়ন কেন্দ্রের সকল সহকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ হাতে তৈরি করা বাহারি পিঠা-পুলি নিয়ে আসেন এবং আনন্দঘন পরিবেশে একে অপরের সঙ্গে তা উপভোগ করেন। ঐতিহ্যবাহী গ্রামীণ আবহ, হাসি-আড্ডা ও পিঠার স্বাদে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

অনুষ্ঠানকে আরও রাঙিয়ে দিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর চিফ ক্রাইম রিপোর্টার জনাব এনামুল কবির রুপম। এছাড়াও উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান জনাব এম. আবদুস্ সালাম, গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব জহুরুল কাইয়ুম এবং সংস্থার নির্বাহী কমিটির সদস্য সচিব জনাব শামীমা মাহমুদা ইয়াসমিন।

বক্তারা তাদের বক্তব্যে গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করেছে বলে আয়োজকরা জানান।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও স্বাদের মিলনমেলা পৌষসংক্রান্তি

সর্বশেষ আপডেট : ০৭:৪২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬