শিবপুর ( নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন এর চিনাদি বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য নতুন আঙ্গিকে ‘ভালোবাসার স্বপ্ন চিনাদি বিল ‘ নাম ফলক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে এই নাম ফলক ও উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন এর পরিকল্পনা ও বাস্তবায়নে এই পর্যটন কেন্দ্র শুভ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম, ওসি কোহিনূর মিয়া, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার 









