ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গণসংযোগে মুখর গোপালগঞ্জ-২: ভোটারদের দ্বারে দ্বারে গণফোরাম প্রার্থী শাহ মফিজ

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৯:০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৭৪ বার দেখেছেন

মোঃ আবিদ হাসান মুছা, স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন গণফোরাম মনোনীত এমপি প্রার্থী শাহ মফিজ। নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে উদীয়মান সূর্য প্রতীকের পক্ষে গণফোরামের অবস্থান শক্ত করতে টানা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে গ্রামে ঘুরে লিফলেট বিতরণ করেন শাহ মফিজ।

এ সময় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও খোঁজখবর নিতে দেখা যায় তাকে। ভোটারদের দোরগোড়ায় গিয়ে তিনি তাদের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
রামদিয়া বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহ মফিজ বলেন,
“দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনের জন্য গণফোরামের সঙ্গে থাকা প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে। আমি নির্বাচিত হলে এই আসনের মানুষ আর মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না। অন্যায়-অবিচার বন্ধ হবে। মিথ্যা মামলা দিয়ে হয়রানির রাজনীতি আর চলতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন তিনি।

গণসংযোগে উপস্থিত গণফোরামের নেতাকর্মী ও সমর্থকেরা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ঐক্যবদ্ধভাবে উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজকে বিজয়ী করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
প্রতীক বরাদ্দের পর গণফোরাম ঘোষিত নির্বাচনী ইশতেহার সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আরও জোরদার করা হবে বলে জানান সংসদ সদস্য প্রার্থী শাহ মফিজ।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

গণসংযোগে মুখর গোপালগঞ্জ-২: ভোটারদের দ্বারে দ্বারে গণফোরাম প্রার্থী শাহ মফিজ

সর্বশেষ আপডেট : ০৯:০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬