ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক আজকের বাংলা’র কক্সবাজার জেলা প্রতিনিধি সভা ও পরিচয়পত্র বিতরণ সম্পন্ন

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৬:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২২৩ বার দেখেছেন

জাওয়ান উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে দৈনিক আজকের বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধিদের পরিচয়পত্র বিতরণ ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে কক্সবাজার টুরিস্ট পুলিশের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক আজকের বাংলা’র কক্সবাজার জেলা প্রতিনিধি রিয়াজ উদ্দীন রিয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৈনিক গণসংযোগ এর প্রধান সম্পাদক ও সাংবাদিক সংসদ কক্সবাজারের প্রধান উপদেষ্টা আদনান সাউদ, দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ হোসাইন, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি, এম এ আজিজ রাসেল।
অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরতে ‘দৈনিক আজকের বাংলা’ অগ্রণী ভূমিকা পালন করবে। নবনিযুক্ত প্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিক পরিচয়পত্র তুলে দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা হলেন: মোবারক হোসাইন, রামু উপজেলা। আবু বক্কর চৌধুরী, ঈদগাঁও উপজেলা। মোহাম্মদ রোবেল, উখিয়া উপজেলা। মোহাম্মদ তোফায়েল, টেকনাফ উপজেলা।ওয়াজেদুল হক মনি, মহেশখালী উপজেলা। আনিছুর রহমান হিরু, কুতুবদিয়া উপজেলা।
এর আগে কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশে টুরিস্ট পুলিশের সাথে দৈনিক আজকের বাংলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, সেখানে পর্যটন সেবা নিয়ে নানা আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিটিভি কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু, এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার হাবিব সুহেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আবদুল আলিম নোবেল, ভোরের কক্সবাজার এর পরিচালক আব্দুল হালিম, কক্সবাজার মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারেক হায়দার, ব্যবসায়ী তারেক রহমান, সিসিএন এর পরিচালক রাজিব দেবদাস, দৈনিক আজাদির কক্সবাজার মাল্টিমিডিয়া প্রতিনিধি শাহেদ হোছাইন মুবিন, সাংবাদিক সংসদ কক্সবাজারের অর্থ সম্পাদক আমিনুল কবির, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নেহা, সিসিএন এডমিন রিন্টু মল্লিকসহ জেলার বিভিন্ন স্তরের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

দৈনিক আজকের বাংলা’র কক্সবাজার জেলা প্রতিনিধি সভা ও পরিচয়পত্র বিতরণ সম্পন্ন

সর্বশেষ আপডেট : ০৬:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬