নজরুল ইসলাম, (লামা) বান্দরবান প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় কঠোর অবস্থান নিতে লামা উপজেলায় দুইটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৬ মাইল গজালিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ, এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে SBM ব্রিকস (মালিক: আব্দুল্লাহ আল আরাফাত) ও TMB ব্রিকস (মালিক: করিমুল মোস্তফা স্বপন) ইটভাটাকে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই পরিচালনা করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। আইনানুগ প্রক্রিয়ায় SBM ব্রিকসকে ৩,০০,০০০ টাকা ও TMB ব্রিকসকে ২,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ফলে মোট ৫,০০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সকল অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। কোনো ধরনের আপস করা হবে না বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃঢ়ভাবে জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 









