ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“গজালিয়ায় যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা হ্রাসে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত”

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:২৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২২০ বার দেখেছেন

লামা (বান্দরবান) প্রতিনিধি:নজরুল ইসলাম
আজ ১৪ জানুয়ারি ২০২৬ ইং, বুধবার গজালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে “যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা হ্রাসে সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাউস (GRAUS)-এর লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রধান কর্মকর্তা জনাবা মেহেরুন্নেছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক ও সিসিএম গ্রুপের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজালিয়া সিসিএম গ্রুপের সভাপতি জনাবা উক্যানু মার্মা। এছাড়াও সিসিএম গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সকাল ৯টা থেকে দুপুর ৪টা পর্যন্ত চলমান এই প্রশিক্ষণে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার ধরন, এর ক্ষতিকর প্রভাব, প্রতিরোধে করণীয়, আইনি সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে ভিডিও চিত্র প্রদর্শন এবং মৌখিক উপস্থাপনার মাধ্যমে সিসিএম গ্রুপের সদস্যদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।
বক্তারা বলেন, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

“গজালিয়ায় যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা হ্রাসে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত”

সর্বশেষ আপডেট : ১০:২৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬