ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার, ইয়াবাসহ মোটরসাইকেল উদ্ধার

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১২:৫৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২১৮ বার দেখেছেন

নিজস্ব প্রতিনিধি নরসিংদী:

নরসিংদীর রায়পুরা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা ২০ মিনিটে রায়পুরা থানাধীন শ্রীরামপুর এলাকার শ্রীরামপুর রেলগেইট মাছ বাজার সংলগ্ন পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুকের দিকনির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযানটি পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন— হারুন মিয়া (৪৮)। তিনি জাহাঙ্গীরনগর এলাকার বাসিন্দা এবং পিতা মৃত ফজর আলী।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়—
২০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা),
একটি কালো রঙের পালসার মোটরসাইকেল (আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা),
একটি Redmi এবং একটি VIVO Y19S মডেলের মোবাইল ফোন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হারুন মিয়ার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা, একটি পুলিশ অ্যাসল্ট মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে।

এ ঘটনায় রায়পুরা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

রায়পুরায় তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার, ইয়াবাসহ মোটরসাইকেল উদ্ধার

সর্বশেষ আপডেট : ১২:৫৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬