ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় সড়কে ইট বালি খোয়া রাখায় অভিযুক্তকে জরিমানা

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২৩৪ বার দেখেছেন

মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভবন নির্মাণ করতে সড়কের উপর ইট, বালু ও খোয়া রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় এক ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার (১৩ জানুয়ারী) সন্ধায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাটগাতী বাসস্ট্যান্ডের পাশে ভবন নির্মাণের জন্য সড়কের উপর ইট, বালু ও খোয়া রাখায় হাফেজা হাবিবা নামের ভবন মালিককে মহাসড়ক আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ হাসান সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, ভবন নির্মাণ করতে সড়কের উপর মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ঐ ভবন মালিক পৌরসভা থেকে অনুমোদিত নকশা গ্রহণ না করেই ভবন নির্মাণ করছিলো। তাই পৌরসভা থেকে অনুমোদিত নকশা গ্রহন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় সড়কে ইট বালি খোয়া রাখায় অভিযুক্তকে জরিমানা

সর্বশেষ আপডেট : ০৯:৪৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬