ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা পৌর ৪নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৬৯ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধি:

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাইবান্ধা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ শনিবার দুপুরে নিজাম উদ্দীন হাই স্কুল মাঠে আয়োজিত উক্ত মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-সদর (২) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ এবং জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু।

এছাড়াও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা বেগম খালেদা জিয়ার অবদান ও সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের মুক্তি এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

গাইবান্ধা পৌর ৪নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০১:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬