ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৮ ‘জিয়া ট্রি’ রোপণ নোবিপ্রবি ছাত্রদলের

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ বার দেখেছেন

← Back

Thank you for your response. ✨

নোবিপ্রবি প্রতিনিধি

‘বৃক্ষে বৃক্ষে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৮টি ‘জিয়া ট্রি’ রোপণের উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদল।

বিএনপির পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নে ভূমিকা রাখার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের শহীদ নেতাকর্মীদের উৎসর্গ করে এ কর্মসূচি নেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আব্দুস সালাম হলের সামনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ৪৮টি নিমগাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, তাঁদের মধ্য থেকে ৪৮ জনকে উৎসর্গ করা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি বৃক্ষের সঙ্গে একজন শহীদের নাম, ছবি, পদবি এবং কখন ও কোথায় তিনি শহীদ হয়েছেন—এসব তথ্য সংযুক্ত থাকবে। এর মাধ্যমে বৃক্ষগুলোর সঙ্গে শহীদদের স্মৃতি জড়িয়ে থাকবে এবং ক্যাম্পাসে তাঁদের স্মৃতি দীর্ঘদিন অম্লান থাকবে।

জাহিদ হাসান আরও জানান, উদ্বোধনী দিনে পাঁচটি নিমগাছের চারা রোপণ করা হলেও অবশিষ্ট ৪৩টি চারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৃক্ষরোপণ-সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে উপযুক্ত সময়ে ক্যাম্পাসের নির্ধারিত স্থানে এসব চারা রোপণ করা হবে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৮ ‘জিয়া ট্রি’ রোপণ নোবিপ্রবি ছাত্রদলের

সর্বশেষ আপডেট : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬