মোঃ মমিনুল ইসলাম দিপু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষায় নকলের চেষ্টাকালে কথা বলার ইলেকট্রনিক ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক পরীক্ষার্থীর নাম পরিমল সরকার।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা শহরের দারুল হুদা আলীম মাদরাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সন্দেহ হলে ওই পরীক্ষার্থীকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার শরীরে লুকানো অবস্থায় কথা বলার একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হলে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে পুরো কেন্দ্রজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কেন্দ্র সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রযুক্তিগত নকল প্রতিরোধে বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছিল।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
ঢাকা
,
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
-
স্টাফ রিপোর্টার - সর্বশেষ আপডেট : ১২:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- ২৬৪ বার দেখেছেন
অধিক পঠিত










