তানভীর আজাদ | দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা হাইস্কুল মাঠে ঐতিহ্যবাহী ৩০তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) বাদ আসর এই মাহফিলের আনুষ্ঠানিক সূচনা হয়। তিন দিনব্যাপী এ মাহফিল চলবে আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) পর্যন্ত।
মাহফিল বাস্তবায়ন কমিটি সূত্রে জানা গেছে, ৫, ৬ ও ৭ জানুয়ারি ২০২৬ ইং (সোম, মঙ্গল ও বুধবার) প্রতিদিন বাদ আসর তাফসীরুল কোরআন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ তিন দশকের ঐতিহ্য বহনকারী এই মাহফিলে দেশের খ্যাতনামা আলেম-ওলামাগণ পবিত্র কোরআনের তাফসীর পেশ করছেন।
প্রথম দিন (৫ জানুয়ারি, সোমবার):
তাফসীর পেশ করেন হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া সাহেব, মুহতামিম, যশোর মাদ্রাসা এবং হযরত মাওলানা আব্দুল আজিজ জিহাদী (কুমিল্লা), কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইমাম ওয়ায়েজ ঐক্য পরিষদ।
দ্বিতীয় দিন (৬ জানুয়ারি, মঙ্গলবার):
তাফসীর পেশ করছেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া সাহেব (ঢাকা) এবং হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব (খুলনা)।
তৃতীয় দিন (৭ জানুয়ারি, বুধবার):
শেষ দিনে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব (কুয়াকাটা) এবং হযরত মাওলানা মুফতি শফি কাসেমী সাহেব (বগুড়া)।
মাহফিলের সার্বিক সভাপতিত্ব করছেন হযরত মাওলানা শামসুল হক সাহেব, মুহতামিম, ঈদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা, আল্লারদর্গা।
আয়োজক কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, প্রতিদিন তাফসীর শেষে দেশবরেণ্য উলামায়ে কেরাম বিশেষ দোয়া পরিচালনা করছেন। মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের দলে দলে উপস্থিত হয়ে কোরআনের তাফসীর শ্রবণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নারী মুসল্লিদের জন্য পর্দাসহ পৃথক ও সু-ব্যবস্থার আয়োজন রাখা হয়েছে বলেও নিশ্চিত করেছেন আয়োজকরা।
উল্লেখ্য, আল্লারদর্গা ও আশপাশের এলাকার অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন হিসেবে ঐতিহ্যবাহী এই তাফসীরুল কোরআন মাহফিলটি সুপরিচিত।
স্টাফ রিপোর্টার 









