ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিরল হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ২৭২ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু
গাইবান্ধা জেলা প্রতিনিধি

শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিচার্স (তীর)–এর গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কছিম বাজার এলাকা থেকে একটি বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তীর-এর স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও দুর্বল অবস্থায় থাকা শকুনটিকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় ক্লান্তি অথবা পরিবেশগত কারণে শকুনটি ওই এলাকায় এসে পড়ে।

উদ্ধারের পর শকুনটির নিরাপত্তা নিশ্চিত করে বিষয়টি সংশ্লিষ্ট বন বিভাগকে অবহিত করা হয়। পরবর্তীতে শকুনটির চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ জানান, হিমালয়ান গৃধিনী শকুন একটি পরিযায়ী ও সংরক্ষিত বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বন্যপ্রাণী সংরক্ষণে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল পরিবেশবাদী সংগঠনটির ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বিরল হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

সর্বশেষ আপডেট : ০১:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬